ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন, নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রতিবছর যে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, তার নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রোববার এক সংবাদ সম্মেলনে বাংলা নববর্ষ এবং দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ষবরণ উৎসবের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরার সময় মন্ত্রী এই ঘোষণা দেন। তিনি জানান, বাঙালির চিরায়ত সংস্কৃতির এই উৎসবকে আরও সর্বজনীন করতে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী চাকমা, মারমা, ত্রিপুরা ও গারোসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা করেন। সরকারের পক্ষ থেকে দেশের সকল স্তরের মানুষের উৎসব উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন, নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’

আপডেট সময় : ০১:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬