ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

‘হাম করোনার মতোই ভয়াবহ’, ৩ মে থেকে দেশজুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি

হাম রোগের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হামের ভয়াবহতা কোনোভাবেই করোনাভাইয়ারসের চেয়ে কম নয়। রোববার সকালে নবাবগঞ্জে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

মন্ত্রী জানান, নির্ধারিত বয়সের সব শিশুকে এই কর্মসূচির আওতায় হামের টিকার পাশাপাশি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল বিভাগে এই কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে এই গণটিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিভাবকদের তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেদ্দায় সৌদি যুবরাজ ও শাহবাজ শরিফের বৈঠক: গুরুত্ব পেল আঞ্চলিক স্থিতিশীলতা

‘হাম করোনার মতোই ভয়াবহ’, ৩ মে থেকে দেশজুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি

আপডেট সময় : ১২:১১:২১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬