ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

দেশে নতুন অফিস সময়সূচি কার্যকর: জ্বালানি সাশ্রয়ে সরকারের বড় সিদ্ধান্ত

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নেওয়া নতুন সময়সূচি অনুযায়ী আজ রোববার থেকে সারাদেশে অফিস কার্যক্রম শুরু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোর লেনদেন ও অফিসের সময়ও পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং অফিসিয়াল কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে জরুরি পরিষেবাসমূহ এই নিয়মের আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ সাশ্রয়ের এই উদ্যোগে বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশনাও বহাল রয়েছে।

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের আশা, অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে আনলে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে ইতিবাচক প্রভাব পড়বে। পরিবর্তিত এই সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

দেশে নতুন অফিস সময়সূচি কার্যকর: জ্বালানি সাশ্রয়ে সরকারের বড় সিদ্ধান্ত

আপডেট সময় : ১১:০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬