ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বাসায় লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার ভুয়া খবর: বিএনপির বিবৃতি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার যে নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে দলটি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রুহুল কবির রিজভী এমন কোনো বক্তব্য দেননি।

শনিবার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি কুচক্রী মহল ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে রুহুল কবির রিজভীর নামে এই মনগড়া বক্তব্য প্রচার করছে। এতে দাবি করা হচ্ছে যে, ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’। বিএনপির পক্ষ থেকে এই দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।

রুহুল কবির রিজভী দেশবাসী এবং বিএনপির সকল নেতাকর্মীদের এই ধরনের মনগড়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিলে সংসদের সিলমোহর: রাজপথে নয়, লড়াই এবার উচ্চ আদালতে?

বাসায় লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার ভুয়া খবর: বিএনপির বিবৃতি

আপডেট সময় : ০৯:৫৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬