অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন এবং নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, চলমান ইরান যুদ্ধ পরিস্থিতিতে তৈরি হওয়া জ্বালানি সংকট দেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছে। এছাড়াও, ব্যবসায়ীরা বিদেশি ভ্রমণকারীদের জন্য ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন, যাতে বিমানবন্দর সংক্রান্ত ঝামেলা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা সহজে বাংলাদেশে আসতে পারেন।
তিনি আরও জানান, ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের উপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর উপর জোর দিয়েছেন। মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করার জন্য লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রপ্তানি ও বাণিজ্যের গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বানও জানিয়েছেন তারা।
রিপোর্টারের নাম 























