সিনিয়র আইনজীবী শিশির মনির বলেছেন, বিএনপি কেন সংস্কার প্রক্রিয়া থেকে দূরে সরে আসছে তা বোধগম্য নয়। তিনি মনে করেন, তারা যেসব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করছে তা জনগণের স্বার্থের পরিপন্থী।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘নেক্সাস ফর ডিফেন্স এন্ড জাস্টিস’ আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক’ এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
শিশির মনির আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের ঐতিহাসিক রায় দিয়েছেন এবং সেই রায়ের সঙ্গে প্রতারণা করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘সব কিছু অটোমেটিক ল্যাপস হয়ে যাবে, শুধু আপনারাই (বিএনপি) থাকবেন, আর জনগণ বসে বসে দেখবে—তা এই দেশে আর হবে না।’
তিনি প্রশ্ন তোলেন, কোনো সরকারি বা সাংবিধানিক প্রতিষ্ঠান যদি তাদের অডিট রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ করে, তবে সরকারের আপত্তি থাকার কারণ কী? সুপ্রিম কোর্টে এবং নির্বাচনে কী পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তা জনগণ জানতে চায়। কিন্তু এসব অধ্যাদেশকে তারা ‘অটোমেটিক ল্যাপস’ হয়ে যাবে বলছে। তবে সব কিছু বাতিল হয়ে যাবে আর জনগণ বসে বসে দেখবে, এমনটি আর হবে না বলেও তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 

























