দীর্ঘ প্রায় তিন মাস বিরতির পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তাঁর সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে দল পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন এবং সংসদের উচ্চকক্ষ গঠনের মতো তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও নতুন সিদ্ধান্ত আসতে পারে। গত ৯ জানুয়ারি সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। প্রায় তিন মাস পর এই বৈঠককে দলীয় মহলে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
স্থায়ী কমিটির সভায় উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালী)। এছাড়া, মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রিপোর্টারের নাম 

























