ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বগুড়া উপনির্বাচন: ‘আরেকটি মাগুরা’ হতে দেওয়া হবে না, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ জামায়াত প্রার্থীর

বগুড়া-৬ সদর আসনের আসন্ন উপনির্বাচনে সরকারি দল ও ধানের শীষ মার্কার নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান। তিনি অভিযোগ করেছেন, বিএনপি বগুড়ায় ‘আরেকটি মাগুরা’ ধরনের নির্বাচন আয়োজনের পাঁয়তারা করছে এবং প্রশাসন তাদের অভিযোগ কার্যকরভাবে গ্রহণ করছে না।

শনিবার দুপুরে বগুড়া শহরের জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আবিদুর রহমান বলেন, উপনির্বাচনে প্রার্থী হওয়ার পর বিগত ১২ মার্চ তিনি বিভিন্ন অনিয়ম তুলে ধরেছিলেন। কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, বিরোধী পক্ষ নির্বাচনী পরিবেশ অশান্ত করছে। তিনি অভিযোগ করেন, শাখারিয়া ইউনিয়নে বিএনপি নেতারা তার মহিলা কর্মীকে হুমকি দিয়েছেন, ফাঁপোড় ইউনিয়নে কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা করতে নিষেধ করছেন এবং খুন-জখমের হুমকি দিচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, ২০ নং ওয়ার্ডে তার উঠান বৈঠক পণ্ড করতে হুমকি-ধামকি দেওয়া হয়েছে এবং এরুলিয়া এলাকায় তার এক মহিলা কর্মীকে মারধর করা হয়েছে। পুরো আসনে তার ব্যানার ও ফেস্টুন খুলে ফেলে ধানের শীষ মার্কার ব্যানার টাঙানো হচ্ছে। অধ্যক্ষ আবিদুর রহমান জানান, তিনি এ পর্যন্ত সচিত্র ভিডিও প্রমাণসহ ১৫টি অভিযোগ দাখিল করেছেন, তবে প্রশাসন এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি।

জামায়াত প্রার্থী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য বেশ কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: আচরণবিধি লঙ্ঘনের অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, নির্বাচনের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, দলীয় প্রিজাইডিং অফিসার নিয়োগ বাতিল, নির্বাচনের আগে সেনাবাহিনী মোতায়েন এবং ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আ. স. ম আব্দুল মালেক, সদস্য সচিব মাওলানা আব্দুল হাকিম সরকার এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ আবিদুর রহমান সাংবাদিকদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভোটারদের ভয়ভীতি ও হুমকির মাধ্যমে নির্বাচনী পরিবেশে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ভোট ডাকাতির কোনো চেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে মেট্রোরেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকছে

বগুড়া উপনির্বাচন: ‘আরেকটি মাগুরা’ হতে দেওয়া হবে না, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ জামায়াত প্রার্থীর

আপডেট সময় : ১১:১২:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬