ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ, নিজ দলের নেতাকর্মীদের বিক্ষোভ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও জমি দখলের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। শুক্রবার উপজেলার ছয়ানী ইউনিয়নে একটি খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তার উপস্থিতিতেই বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নেতার অনিয়ম ও নির্যাতনে সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি পাহারায় অভিযুক্ত নেতাকে এলাকা ত্যাগ করতে হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে মেট্রোরেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকছে

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ, নিজ দলের নেতাকর্মীদের বিক্ষোভ

আপডেট সময় : ১১:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬