দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রশাসক হিসেবে দায়িত্বরত মো. মোতাছিম বিল্লাহকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি দাপ্তরিক নির্দেশনা জারি করা হয়। তিনি এর আগে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৯৯৯ সালে কেন্দ্রীয় ব্যাংকে কর্মজীবন শুরু করা মোতাসিম বিল্লাহ দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে পেমেন্ট সিস্টেম ও আইটি অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে ‘টাকা-পে’ কার্ড ও বাংলা কিউআর কোডের মতো আধুনিক প্রযুক্তি দেশে চালু হয়। নগদের দায়িত্ব নেওয়ার পর তার অধীনে প্রতিষ্ঠানটির লেনদেন ও সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 

























