ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ড. ইউনূসকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের

অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত গুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই সিদ্ধান্তের প্রতিবাদে ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে নেমে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে জুলাই বিপ্লবের চেতনাকে গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, আমরা সংস্কারের কথা বললেও তারা কেবল নির্বাচনের দিকেই মনোযোগী। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারা গণভোট বা জুলাই সনদের তোয়াক্কা করছে না। বিশেষ করে গুম প্রতিরোধ, মানবাধিকার এবং সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশগুলো বাতিল করার প্রক্রিয়াকে তিনি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন।

তিনি আরও দাবি করেন, এই অধ্যাদেশগুলো বাতিল করা হলে গুমের শিকার হওয়া রাজনৈতিক নেতাদের প্রতি অবিচার করা হবে। বিএনপিকে কলঙ্কমুক্ত হতে হলে এসব অধ্যাদেশকে আইনে রূপান্তর করার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মনে করেন। অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমেই এর মোকাবিলা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে মেট্রোরেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকছে

অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ড. ইউনূসকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের

আপডেট সময় : ০৫:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬