ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বর্তমান সরকার ‘নব্য ফ্যাসিবাদ’: জামায়াত নেতা ড. রেজাউল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বর্তমান সরকারকে ‘নব্য ফ্যাসিবাদ’ আখ্যা দিয়ে বলেছেন, “পতিত আওয়ামী ফ্যাসিবাদের মতোই তাদেরও পতন হবে।”

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে অবস্থিত রাসেল কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. রেজাউল করিম অভিযোগ করেন, “৭০ শতাংশ জনগণ জামায়াতের পক্ষে রায় দিলেও রাষ্ট্রযন্ত্র ও ডিপস্টেটের মাধ্যমে নির্বাচনের ফলাফল পরিবর্তন করে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে।” তিনি আরও বলেন, “নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তার দাবি, “পতিত স্বৈরাচারীর পরামর্শেই গণভোটের ফল বাস্তবায়ন করা হচ্ছে না।”

তিনি আরও বলেন, “বিএনপির জন্মই হয়েছে গণভোটের মাধ্যমে। অথচ এখন তারাই তা বাস্তবায়নে কূটকৌশল অবলম্বন করছে।” সরকার ও নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গণভোটের ফলাফল বাস্তবায়নে বিলম্ব হলে ছাত্র-জনতা মধ্যবর্তী নির্বাচনের দাবিতে রাজপথে নামতে বাধ্য হবে।

অনুষ্ঠানে মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমানের সঞ্চালনায় এবং থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আব্দুর হাদী, সালাহউদ্দিন, মাও. সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, হাওলাদার আহমদ আলী, আবদুর রবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

বর্তমান সরকার ‘নব্য ফ্যাসিবাদ’: জামায়াত নেতা ড. রেজাউল করিম

আপডেট সময় : ০৫:৫৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬