ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

অবৈধভাবে মায়ানমারে পাচারকালে ৪৯৫ বস্তা সিমেন্টসহ ট্রলার জব্দ করেছে নৌবাহিনী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেশের সামুদ্রিক স্বার্থ সংরক্ষণ, নিরাপদ নৌ চলাচল নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার কুতুবদিয়াস্থ লেমশীখালি এলাকার অদূরে ভোলা খালে একটি ট্রলারসহ ৪৯৫ বস্তা সিমেন্ট জব্দ করেছে নৌবাহিনী।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, লেমশীখালি এলাকায় একটি চক্র মায়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের প্রেক্ষিতে কুতুবদিয়ায় মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি জোরদার করে। রাত ৩টায় নৌবাহিনীর একটি টহল দল লেমশীখালি এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ভোলা খালের নিকটবর্তী তীরে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার নোঙর করা অবস্থায় শনাক্ত করে। নৌবাহিনীর টহল দল উক্ত ট্রলারের কাছে গিয়ে ট্রলারটিতে কোনো মাঝিমাল্লা দেখতে না পেয়ে ট্রলারটি সন্দেহজনক মনে হয়। এসময় ট্রলারটিতে তল্লাশি করে ৪৯৫ বস্তা সিমেন্ট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

নৌবাহিনী আরও জানায়, জব্দকৃত ট্রলার ও সিমেন্ট কুতুবদিয়া থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে অধিক মূল্যে বিক্রির আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এরূপ চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

অবৈধভাবে মায়ানমারে পাচারকালে ৪৯৫ বস্তা সিমেন্টসহ ট্রলার জব্দ করেছে নৌবাহিনী

আপডেট সময় : ১২:০০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬