ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

বিশ্বকাপে ব্যর্থতার পর ইতালির ফুটবল প্রধানের পদত্যাগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপ খেলতে ব্যর্থ হওয়ার মাত্র দুদিন পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা পদত্যাগ করেছেন। যদিও প্রাথমিকভাবে তিনি পদত্যাগের চাপকে উড়িয়ে দিয়েছিলেন, তবে বৃহস্পতিবার তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

২০১৮ সালে গ্রাভিনা দায়িত্ব গ্রহণের পর থেকে ইতালি ২০২২ এবং ২০২৬ সালের কোনো বিশ্বকাপেই খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তার পূর্বসূরিও ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দলের ব্যর্থতার জেরে পদত্যাগ করেছিলেন। মঙ্গলবার রাতে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবারের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ হারায়। এই পরাজয়ের পর ইতালির ফুটবল কর্তারা দেশের অভ্যন্তরে তীব্র সমালোচনার মুখে পড়েন। রোমে এফআইজিসি ভবনের সামনে বিক্ষুব্ধ সমর্থকরা ডিম ছুড়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি এক বিবৃতিতে বলেন, ‘ইতালিয়ান ফুটবলকে একদম গোড়া থেকে নতুন করে গড়তে হবে। আর সেই সংস্কার শুরু হতে হবে ফেডারেশনের শীর্ষ পর্যায় থেকে।’

ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরিন ইতালিকে সতর্ক করে দিয়ে জানিয়েছেন, স্টেডিয়ামগুলো উন্নত না করলে ২০৩২ সালের ইউরো আয়োজক হওয়ার সুযোগ হারাতে পারে ইতালি। তার মতে, ইতালির স্টেডিয়ামগুলো ‘ইউরোপের অন্যতম বাজে’ এবং ইতালিয়ান ফুটবলের সবচেয়ে বড় সমস্যা হলো ‘ফুটবল কর্তৃপক্ষ এবং রাজনীতির মধ্যকার সম্পর্ক’। ফেডারেশন জানিয়েছে, আগামী ২২ জুন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে কোটি টাকার সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে কর্মকর্তারা

বিশ্বকাপে ব্যর্থতার পর ইতালির ফুটবল প্রধানের পদত্যাগ

আপডেট সময় : ১১:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬