জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে ঘোষণা দিয়েছেন যে, তারা হজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। তিনি বলেন, আপনি যে এজেন্সির সাথেই হজে যান না কেন, আমরা চাই আপনার হজ হোক সহজ, সুন্দর ও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আপনি যাতে সুচারু ও শুদ্ধরূপে হজ আদায় করতে পারেন, এজন্য বরাবরের মতো এবারও আমরা আয়োজন করতে যাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৬।
এবার দুই পর্বে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কর্মশালার বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে: হজ, উমরা ও মদীনা যিয়ারতের পূর্ণাঙ্গ কাজ ও পদ্ধতির সচিত্র ও বিস্তারিত প্রেজেন্টেশন; নারীদের জন্য পর্দার সঙ্গে প্রশিক্ষণের ব্যবস্থা; স্ন্যাকসের ব্যবস্থা; হজে সর্বদা সাথে রাখার জন্য একটি সংক্ষিপ্ত হজ গাইড প্রদান; এবং প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফি প্রদান করতে হবে না।
আগ্রহী হাজীগণ গুগল ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। যাদের আবেদন গৃহীত হবে, তাদেরকে ফোনে অথবা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























