ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

প্রায় ৫৪ বছর পর চাঁদে মানুষ পাঠানোর মিশন শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

প্রায় পাঁচ দশকেরও বেশি সময় পর আবারও চাঁদের পথে যাত্রা শুরু করেছে মানুষ। বুধবার (১ এপ্রিল) নাসা তাদের শক্তিশালী রকেটের মাধ্যমে চারজন নভোচারীকে চাঁদের উদ্দেশে প্রেরণ করেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়। মিশনের নভোচারীদের মধ্যে তিনজন মার্কিন নাগরিক এবং একজন কানাডিয়ান রয়েছেন।

আর্টেমিস-২ মিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন রিড ওয়াইজম্যান, যিনি একজন সাবেক মার্কিন নৌবাহিনীর পাইলট ও টেস্ট পাইলট। তিনি ২০০৯ সালে নাসার নভোচারী হিসেবে যোগ দেন এবং ২০১৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ১৬৫ দিন অবস্থান করেন।

মহাকাশযানের পাইলট ভিক্টর গ্লোভার ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মে পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন এবং স্পেসএক্স ক্রু ওয়ান মিশনেরও পাইলট ছিলেন। চাঁদের মিশনে অংশগ্রহণকারী প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হিসেবে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন এবং তার তিনটি মাস্টার্স ডিগ্রি রয়েছে।

মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ ২০১৩ সালে নভোচারী হন। এরপর তিনি একটানা ৩২৮ দিন মহাকাশে কাটিয়ে নারীদের মধ্যে দীর্ঘতম মহাকাশযাত্রার রেকর্ড গড়েন। এই মিশনের মাধ্যমে তিনি চাঁদের চারপাশ ভ্রমণকারী বিশ্বের প্রথম নারী হিসেবে পরিচিতি লাভ করবেন।

এই মিশনের আরেকজন স্পেশালিস্ট হলেন জেরেমি হ্যানসেন, যিনি প্রথম কানাডিয়ান হিসেবে চাঁদে যাচ্ছেন। এর আগে তিনি নাসার অ্যাকোয়ানট হিসেবে কাজ করার সময় সাত দিন পানির নিচে অবস্থান করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলা বাজারের হালখাতা: নতুন খাতা, পুরনো হিসাবের টানাপোড়েন

প্রায় ৫৪ বছর পর চাঁদে মানুষ পাঠানোর মিশন শুরু

আপডেট সময় : ০৪:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬