ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

জামালগঞ্জে অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান: প্রায় ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ

সুনামগঞ্জের জামালগঞ্জে অবৈধভাবে মজুত করা প্রায় ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকেলে উপজেলার সাচনা বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাচনা বাজার মসজিদ মার্কেট সংলগ্ন নবী হোসেনের গোডাউন থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়।

জানা গেছে, জব্দকৃত ডিজেল ধানুয়াখালী গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে নবী হোসেনের বলে নিশ্চিত হওয়া গেছে। তবে অভিযানের সময় তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। অভিযানে ২০০ লিটারের ১০টি ড্রাম এবং একটি খোলা ড্রামে থাকা অতিরিক্ত ৮০ লিটারসহ মোট ২ হাজার ৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। একইসঙ্গে আরও তিনটি খালি ড্রামও জব্দ করা হয়েছে। জব্দকৃত ডিজেল ও ড্রামগুলো সাচনা বাজারে অবস্থিত যমুনা অয়েল কোম্পানির বার্জ ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালালের হেফাজতে রাখা হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুত রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

জামালগঞ্জে অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান: প্রায় ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ

আপডেট সময় : ১১:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬