রংপুরের মিঠাপুকুর উপজেলায় চাঞ্চল্যকর একটি হত্যা মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ৭ ফেব্রুয়ারি মিঠাপুকুরে প্রতিপক্ষ নুরুজ্জামানকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ওই দিন বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে ছিল।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন হত্যা মামলার ১ নম্বর আসামি জাহাঙ্গীর আলম (৩৪) এবং ৫ নম্বর আসামি মোছন মিয়া (৫০)। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 






















