ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে ৫ম পর্যায়ের ভর্তি শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য ৫ম পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের অনুমোদনক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউনিট এ, বি, সি, ডি ও ই-তে ৫ম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২ এপ্রিল দুপুর ১২টা থেকে ৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিচ্ছুদের নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ এবং ভর্তি ফি জমা দিতে হবে। পাশাপাশি, ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত (বিশ্ববিদ্যালয় খোলা থাকা সাপেক্ষে) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। কাগজপত্র জমা দেওয়ার পর শিক্ষার্থীদের একটি জমাদান স্লিপ সংগ্রহ করতে হবে।

বিভিন্ন অনুষদের জন্য ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য ১২ হাজার ৬৩০ টাকা, বিজনেস স্টাডিজ অনুষদের জন্য ১০ হাজার ৬৩০ টাকা, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের জন্য ১০ হাজার ৬৩০ টাকা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা এবং চারুকলা অনুষদের জন্য ১২ হাজার ৬৩০ টাকা ধার্য করা হয়েছে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড, অনলাইন ভর্তি ফরমের প্রিন্ট কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ৮ এপ্রিল ৬ষ্ঠ মেধা তালিকা প্রকাশ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসির ফ্যাকাশে পারফরম্যান্সে ইন্টার মিয়ামির ড্রয়ের ধারা অব্যাহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে ৫ম পর্যায়ের ভর্তি শুরু

আপডেট সময় : ০৯:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬