রাজধানীর কামরাঙ্গীচর বেড়িবাঁধ এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে জুবায়ের (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জুবায়ের তার এক বন্ধুর সাথে বাড়ির পাশে একটি গ্যারেজে রাখা ব্যাটারিচালিত ভ্যানটি চালানোর চেষ্টা করছিল। এসময় ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এতে জুবায়ের গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। পরবর্তীতে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পুলিশ লাশ তাদের কাছে হস্তান্তর করেছে।
রিপোর্টারের নাম 






















