গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২৭ জন শিশু ভর্তি হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতালের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, গত তিন দিনে হাসপাতালের শিশু ওয়ার্ডে মোট ৩১ জন হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিনজনকে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হাসপাতাল পরিচালক আমিনুল ইসলাম জানিয়েছেন, ভর্তি হওয়া ২৭ জন শিশুর প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তিনি অভিভাবকদের প্রতি বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শিশুদের অপুষ্টি থেকে দূরে রাখতে এবং হামে আক্রান্ত রোগীদের থেকে তাদের আলাদা রাখতে পরামর্শ দিয়েছেন তিনি।
রিপোর্টারের নাম 






















