ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ইসরাইলে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: বনি ব্রাকে ১৪ জন আহত

ইরান থেকে ইসরাইলের বিভিন্ন অংশে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলায় বনি ব্রাক এলাকায় কমপক্ষে ১৪ জন নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে। ইসরাইলের একটি স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

মধ্যাঞ্চলীয় বনি ব্রাক এলাকার একটি দোতলা অ্যাপার্টমেন্ট ভবন এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন ১১ বছর বয়সী মেয়ে এবং একজন ১৩ বছর বয়সী ছেলেও রয়েছে। এছাড়া, হোলোন ও পেতাহ টিকভাতেও ক্ষেপণাস্ত্র হামলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ধেয়ে আসা আরও এক দফা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এক ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে এটি ইসরাইলকে লক্ষ্য করে ছোড়া তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এই হামলাগুলো ইসরাইলের মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

ইসরাইলে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: বনি ব্রাকে ১৪ জন আহত

আপডেট সময় : ০৯:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬