ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পেল বাংলাদেশের ৬ জাহাজ: ইরান

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের ছয়টি জাহাজকে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা পরিষদ। বুধবার (১ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এই তথ্য নিশ্চিত করেছেন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থিত ইরানের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী বলেন, ‘বাংলাদেশের আটকে থাকা ছয়টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার বিষয়ে ইরানের নিরাপত্তা পরিষদ অনুমতি দিয়েছে। ইরান ও বাংলাদেশ যৌথভাবে এই ছয়টি বাংলাদেশি জাহাজ ফিরিয়ে আনার জন্য কাজ করছে।’ তিনি আশা প্রকাশ করেন যে, ইরান ও বাংলাদেশ একে অপরের পাশে থাকবে। তিনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশের সঙ্গে সঙ্গে নিন্দা জানানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশি জাহাজগুলো ফিরিয়ে আনতে সহায়তার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একটি চিঠি পাঠিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পেল বাংলাদেশের ৬ জাহাজ: ইরান

আপডেট সময় : ০৯:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬