ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বরগুনায় ৩ ফুট জমি নিয়ে বিরোধে বৃদ্ধা নিহত

বরগুনার আমতলীতে মাত্র তিন ফুট জমি নিয়ে বিরোধের জেরে জরিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয় সূত্রমতে, আমতলী পৌরসভার বটতলা এলাকার আব্দুর রব হাওলাদার ও তার ভাগ্নে লিটন সিকদারের মধ্যে দীর্ঘ দিন ধরে এই জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

ঘটনার সূত্রপাত গত রবিবার সকালে, যখন আব্দুর রব হাওলাদারের জামাতা সেনাসদস্য শাহজাহান ও তার দুই ছেলে রাকিব ওই জমিতে কাজ শুরু করেন। এ সময় প্রতিবেশী লিটন সিকদার বাধা দিলে শাহজাহান ও তার ছেলেরা মিলে লিটনকে মারধর করে। লিটনকে বাঁচাতে তার ভাই রিপন সিকদার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। দুই ছেলেকে রক্ষা করতে গিয়ে বৃদ্ধা জরিনা বেগম এগিয়ে এলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

বরগুনায় ৩ ফুট জমি নিয়ে বিরোধে বৃদ্ধা নিহত

আপডেট সময় : ০৯:২৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬