ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আইডিআরএ চেয়ারম্যান ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন এবং তার স্ত্রী জান্নাতুল মাওয়ার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত পৃথক দুটি আদেশে এই নির্দেশনা দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান তাদের আয়কর নথি জব্দের জন্য আদালতে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, ড. এম মোশারফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ২০ বিধি অনুযায়ী, আসামিদের শুরু থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত দাখিল করা আয়কর নথি জব্দ করা অপরিহার্য। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আইডিআরএ চেয়ারম্যান ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

আপডেট সময় : ০৬:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬