ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সরকারি কার্যালয়ে ভাঙচুর ও অসদাচরণের অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে হট্টগোল ও প্রিন্টার ভাঙচুরের অভিযোগের প্রেক্ষিতে তাকে এই শোকজ করা হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

এই বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় দাবি করেন, তিনি গত সোমবার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে তার এক পরিচিত ব্যক্তির নম্বর নিতে গিয়েছিলেন। সেখানে দায়িত্বরত এক কর্মকর্তা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে কিছুটা কথা-কাটাকাটি হয়। এরপর তিনি অফিস থেকে চলে আসেন। তিনি প্রশ্ন তোলেন, উপজেলা নির্বাহী অফিসে গিয়ে কোনো কিছু ভাঙচুর করার সুযোগ আদৌ আছে কি না।

এর আগে, গত সোমবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে অফিসের প্রিন্টার ভাঙচুরের অভিযোগ ওঠে সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে। ফটিকছড়ি উপজেলার প্রধান প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী তার বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেন। উল্লেখ্য, অভিযুক্ত ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সর্বশেষ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া, হৃদয় এন্টারপ্রাইজ নামে তার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানও রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের মহোৎসব

সরকারি কার্যালয়ে ভাঙচুর ও অসদাচরণের অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ

আপডেট সময় : ০৬:২১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬