ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

বোরকা নিয়ে বিতর্কিত মন্তব্য: সংসদ সদস্য মনিরুলের ক্ষমা চাওয়ার দাবি চবি ছাত্রী সংস্থার

জাতীয় সংসদে বোরকা ও নিকাব নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর প্রকাশ্য ক্ষমা প্রার্থনাসহ আট দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রী সংস্থা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া নেত্রীরা বোরকা ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এসব প্ল্যাকার্ডে ধর্মীয় পোশাককে আভিজাত্য ও সাংবিধানিক অধিকার হিসেবে উল্লেখ করা হয়। বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই কাম্য নয়।

চবি শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস সানজিদা বলেন, জাতীয় সংসদের মতো পবিত্র স্থানে দাঁড়িয়ে ধর্মীয় পোশাককে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে, যা দেশের নারী সমাজকে ব্যথিত করেছে। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে আট দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—নারীদের ধর্মীয় স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা, বিদ্বেষমূলক বক্তব্য বন্ধে নীতিমালা প্রণয়ন এবং নারী নির্যাতন বন্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বাড়ানো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাম্বা: ব্রাজিলের নাচে লুকিয়ে আছে সংগ্রামের ইতিহাস

বোরকা নিয়ে বিতর্কিত মন্তব্য: সংসদ সদস্য মনিরুলের ক্ষমা চাওয়ার দাবি চবি ছাত্রী সংস্থার

আপডেট সময় : ০৫:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬