ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

পাই দিবস উপলক্ষে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা সম্পন্ন: মেধা ও যুক্তির লড়াইয়ে শিক্ষার্থীরা

“বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাই দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান ও গণিতপ্রেমী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞান, গণিত, যুক্তি ও সমস্যা সমাধানভিত্তিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা, বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং সৃজনশীল চিন্তার দক্ষতার পরিচয় দেন। প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবা টেক ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা নাদিমুল হক জুলহাস, কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইয়ং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস)-এর সভাপতি মোসাদ্দেক হোসাইন, কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রধান বিপণন কর্মকর্তা ও বাইসিসের প্রধান আন্তর্জাতিক কর্মসূচি সমন্বয়ক সাদেকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাপনের সম্পাদনা সহযোগী জামিল আহসান, আদনান মুস্তারী, আব্দুল্লাহ আদিল মাহমুদ, জুরাইস ইবনে আশরাফ এবং আলী আম্মার মুয়াজসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

গ্রুপ ‘ক’ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) বিভাগে প্রথম স্থান অধিকার করেন ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাহানুর মুবিন মানহা। দ্বিতীয় স্থান অধিকার করেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের নাফসিন আহমেদ তানাজ এবং তৃতীয় স্থান অধিকার করেন চৌগাছা সরকারি শাহাদাত পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মো. আশরাফুল ইসলাম। চতুর্থ স্থান লাভ করেন তানজিমুল উম্মাহ দাখিল মাদ্রাসা, রংপুরের আহমেদ সাফি মুস্তাওরিদ এবং পঞ্চম হন সিএমপি স্কুল অ্যান্ড কলেজের জুহাইর ফেরদৌস হাসান।

গ্রুপ ‘খ’ (নবম থেকে দ্বাদশ শ্রেণি) বিভাগে প্রথম স্থান অধিকার করেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কা. মাদ্রাসার ফুজায়েল মো. আরিফ। দ্বিতীয় হন আল হেরা এডুকেট হোম হাই স্কুলের মামুন অর রশিদ এবং তৃতীয় স্থান লাভ করেন রাজউক উত্তরা মডেল কলেজের আবদুল মাজিদ। চতুর্থ স্থান অর্জন করেন সরকারি বি.এল. কলেজ, খুলনার রেতম দাস এবং পঞ্চম হন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের মাহবুব এলাহী।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণাভিত্তিক চিন্তাভাবনা এবং উদ্ভাবনী দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যের দামে, বাজারে সরবরাহ সন্তোষজনক

পাই দিবস উপলক্ষে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা সম্পন্ন: মেধা ও যুক্তির লড়াইয়ে শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৮:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬