ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি: বাবুগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চাঁদাবাজির অভিযোগে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হওয়া দুই বিএনপি নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপাশা ইউনিয়ন বিএনপি এক নোটিশে এই তথ্য জানায়।

দলীয় সূত্রে জানা গেছে, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাদের দলের সকল সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

দলীয় নোটিশে আরও বলা হয়েছে যে, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের এই দুই নেতার সাথে সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দলের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন স্বাক্ষরিত এই নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার রাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায়। অভিযোগ রয়েছে, ওই দুই নেতা এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্থানীয়রা তাদের ধরে গণপিটুনি দেয়। পরে স্থানীয়ভাবে মুচলেকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক: ‘দেশ বিক্রির প্রশ্নই ওঠে না’, আশ্বাস উপদেষ্টার

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি: বাবুগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত

আপডেট সময় : ০২:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬