ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত এসএসসি পরীক্ষার চ্যালেঞ্জে নতুন শিক্ষামন্ত্রী

দেশে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আলোচিত নাম ড. আ ন ম এহছানুল হক মিলন। দুই দশক আগে শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে পাবলিক পরীক্ষায় নকলবিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত এই বিএনপি নেতা এবার নতুন সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মাথায়, আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে তার সামনে বড় চ্যালেঞ্জ—নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশ নিশ্চিত করা। অতীত অভিজ্ঞতার ধারাবাহিকতায় তিনি কতটা সফলতা দেখাতে পারেন, সেদিকেই এখন সবার নজর।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিগত সরকারের সময়ে বিভিন্ন পরীক্ষায় ছড়িয়ে পড়া নকল ও প্রশ্ন ফাঁসের মতো ব্যাধি নিয়ন্ত্রণ করা নতুন শিক্ষামন্ত্রীর জন্য বেশ চ্যালেঞ্জের হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যাপক পদক্ষেপ নিচ্ছেন তিনি। এরই মধ্যে শিক্ষাপ্রশাসন, সব শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্টদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে পরীক্ষায় নকল ও অনিয়ম চিরতরে নির্মূল করতে জিরো টলারেন্স নীতি ঘোষণাসহ নানা নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী। সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার আগেই বোর্ড কর্তৃপক্ষের কেন্দ্র পরিদর্শন ও প্রতিবেদন জমা, সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ নানা কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শনেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষামন্ত্রী নিজেও আগের মতো হেলিকপ্টার নিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে ছুটবেন বলে জানা গেছে। এসএসসির পাশাপাশি আগামী এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়েও নানা পরিকল্পনা গ্রহণ করছে শিক্ষাপ্রশাসন।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন ড. এহছানুল হক মিলন। সে সময় নকলের বিস্তৃতি রোধে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই হেলিকপ্টারে করে পরীক্ষা কেন্দ্রে গিয়ে উপস্থিত হতেন। তার এ পদক্ষেপে অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে নকল। প্রায় ২০ বছর পর তিনি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি এবার আগের চেয়েও জোরদারভাবে নকলবিরোধী কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে নকলমুক্ত পরিবেশের কোনো বিকল্প নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের মহোৎসব

নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত এসএসসি পরীক্ষার চ্যালেঞ্জে নতুন শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১২:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬