ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

হজ ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠন: ধর্মমন্ত্রী সভাপতি, প্রজ্ঞাপন জারি

সরকার ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে সভাপতি করে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি নির্বাহী কমিটি গঠন করেছে এবং এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবির স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটিতে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং সরকারি বিভিন্ন সংস্থার প্রধানদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির মূল কাজ হবে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা, হজ প্যাকেজ অনুমোদন দেওয়া এবং জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা। সভাপতি কমিটির সকল সভায় সভাপতিত্ব করবেন, তবে প্রয়োজনে মনোনীত কোনো সদস্যও সভার সভাপতিত্ব করতে পারবেন। কমিটি প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত করবে এবং সদস্য কো-অপ্ট করতে পারবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২ অক্টোবর ২০২৪ তারিখের জারিকৃত প্রজ্ঞাপনটি এই নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল বলে গণ্য হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

হজ ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠন: ধর্মমন্ত্রী সভাপতি, প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০৫:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬