সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুঞা ওরফে জীবন এবং আনিসুল হকের ঘনিষ্ঠ তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত মামলার তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডির পক্ষে পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম আদালতকে জানান যে, তৌফিকা করিম, আনিসুল হক ও রাশেদুল কাওসার ভুঞা ওরফে জীবন সংঘবদ্ধভাবে ২৪ কোটি ৫৩ লাখ টাকা চাঁদাবাজির মাধ্যমে অর্জিত অর্থ লন্ডারিং করেছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
রিপোর্টারের নাম 

























