ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পোপের বার্তা: সৃষ্টিকর্তা যুদ্ধবাজদের প্রার্থনায় সাড়া দেন না

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে পোপ চতুর্দশ লিও সতর্ক করে বলেছেন যে সৃষ্টিকর্তা যুদ্ধবাজদের প্রার্থনায় সাড়া দেন না। রবিবার পাম সানডে ধর্মোপদেশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। পোপ বলেন, ‘সৃষ্টিকর্তা যুদ্ধের বিরুদ্ধে। তিনি যুদ্ধবাজদের প্রার্থনা কবুল করেন না।’

তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আক্রান্ত খ্রিস্ট ধর্মাবলম্বীদের কথা স্মরণ করে বলেন, তারা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পুরোদমে পালন করতে পারছেন না। গত সপ্তাহে পোপ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন এবং বলেছিলেন যে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তিনি সংঘাতের সঙ্গে জড়িত সকল পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান।

প্রথম আমেরিকান পোপ হিসেবে চতুর্দশ লিও বারবার যুদ্ধের নিন্দা জানিয়ে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়েছেন। তবে তিনি ইরান যুদ্ধের বিষয়ে সতর্ক বক্তব্য দিয়ে এসেছেন এবং যুদ্ধের নিন্দা জানালেও কোনো নির্দিষ্ট পক্ষকে দায়ী করেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

পোপের বার্তা: সৃষ্টিকর্তা যুদ্ধবাজদের প্রার্থনায় সাড়া দেন না

আপডেট সময় : ০৬:২৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬