ঢাকা ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

নয়ডায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের আশঙ্কা

ভারতের উত্তর প্রদেশের নয়ডায় একটি বহুতল ভবনের ২২ তলার একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার একটি এসি বিস্ফোরণের সূত্রপাত এই আগুন লেগেছে বলে প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা হয়নি, তবে ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা শুরু করেছে। নয়ডা পুলিশের তথ্যমতে, সেক্টর ১১৩ থানার আওতাধীন অরণ্য সোসাইটির একটি ফ্ল্যাট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একাধিক দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থ পাচার ও সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা ভবিষ্যতের দিকে এগোচ্ছি: প্রধানমন্ত্রী

নয়ডায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের আশঙ্কা

আপডেট সময় : ১২:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬