নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র (বালেন) শাহ দেশটির শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছেন। প্রথম মন্ত্রিসভা বৈঠকেই তিনি এক যুগান্তকারী সংস্কার কর্মসূচির ঘোষণা দেন, যার মধ্যে অন্যতম হলো শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ। এই ১০০ দফার সংস্কার কর্মসূচির একটি বড় অংশ জুড়ে রয়েছে শিক্ষা খাতের উন্নয়ন।
নেপালের শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার লক্ষ্যে সরকার এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক দল-সমর্থিত সকল ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে এই সংগঠনগুলোর বিলুপ্তি ঘটিয়ে তার পরিবর্তে শিক্ষার্থীদের প্রকৃত দাবি-দাওয়া তুলে ধরার জন্য অরাজনৈতিক ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, সরকারের আনুষ্ঠানিক নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে, প্রশাসনিক অঙ্গনেও রাজনীতি প্রবেশ রুখতে সরকারি কর্মচারী এবং শিক্ষকদের যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, দলীয় ট্রেড ইউনিয়নগুলোও বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 





















