লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে ইসরাইলি বাহিনীর হামলায় একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় এই হামলার ঘটনা ঘটে, যেখানে ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা অবস্থান করছিলেন। এই হামলায় সেখানে থাকা শান্তিরক্ষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।
লেবাননের বেসরকারি সম্প্রচারমাধ্যম আল-জাদিদ সূত্রে জানা গেছে, এই হামলার ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে। ইউএনআইএফআইএল (UNIFIL) জানিয়েছে, নিহত শান্তিরক্ষীর পাশাপাশি আরেকজন গুরুতর আহত হয়েছেন, যার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলের শাকরা শহরে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 





















