ইসরাইল দাবি করেছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের একটি শিল্পাঞ্চল ক্ষতিগ্রস্ত হলেও সেখান থেকে কোনো বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়েনি। গত রোববার তেহরান ইসরাইলের বিরশেবা এলাকার নিওত হোভাব শিল্পাঞ্চলে এই হামলা চালিয়েছিল।
ইসরাইলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান জানিয়েছেন, হামলার পর ওই এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে, সেখানে কোনো ধরনের বিপজ্জনক পদার্থ বা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কিছু পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 





















