ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইসরাইলি হামলায় নিহত তিন সাংবাদিককে শেষ বিদায় জানাতে বৈরুতে শত শত মানুষের ঢল

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় কর্তব্যরত অবস্থায় নিহত তিনজন সাংবাদিককে শেষ বিদায় জানাতে রবিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি কবরস্থানে শত শত মানুষ সমবেত হন। শনিবারের এই হামলায় নিহত সাংবাদিকরা হলেন— আলী শোয়েব, ফাতিমা ফেতোনি এবং মোহাম্মদ ফেতোনি।

আলী শোয়েব ছিলেন হিজবুল্লাহ সমর্থিত লেবানন টেলিভিশন চ্যানেল আল মানারের একজন পরিচিত প্রতিবেদক। ইসরাইলি সামরিক বাহিনী তাকে হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের গোয়েন্দা ইউনিটের একজন ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করলেও, সংগঠনটিতে তার কোনো সামরিক ভূমিকা ছিল এমন কোনো প্রমাণ তারা উপস্থাপন করেনি। ফেতোনি পরিবারের দুই সাংবাদিকের হত্যাকাণ্ডের বিষয়ে ইসরাইলি বাহিনী কোনো মন্তব্য করেনি। ফাতিমা ফেতোনি আল-মায়াদিন চ্যানেলের একজন সংবাদদাতা ছিলেন এবং তার ভাই মোহাম্মদ ফেতোনি ছিলেন একজন ক্যামেরাম্যান।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনাকে একটি ‘প্রকাশ্য অপরাধ’ হিসেবে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই ঘটনা ‘আন্তর্জাতিক আইনের সবচেয়ে মৌলিক নিয়মগুলো লঙ্ঘন করেছে’।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

ইসরাইলি হামলায় নিহত তিন সাংবাদিককে শেষ বিদায় জানাতে বৈরুতে শত শত মানুষের ঢল

আপডেট সময় : ০৯:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬