ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, সংযুক্ত আরব আমিরাতে বেড়েছে চাহিদা

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। প্রতি আউন্স ৫ হাজার ৫০০ ডলারের রেকর্ড উচ্চতা থেকে নেমে বর্তমানে এটি ৪ হাজার ৪৯৩.৭৯ ডলারে অবস্থান করছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবে এই দরপতন ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এই দাম কমার ফলে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) স্বর্ণের বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। গত এক মাসে দেশটিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম ১০০ দিরহামের (প্রায় ৩ হাজার ২০০ টাকা) বেশি কমেছে। ফলে দীর্ঘ মন্দা কাটিয়ে দুবাইসহ আমিরাতের জুয়েলারি দোকানগুলোতে ২৪ ক্যারেট বিনিয়োগের স্বর্ণ এবং ২২ ক্যারেট গয়নার চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সাধারণ ক্রেতাদের জন্য তা নাগালের বাইরে চলে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনের পর বিনিয়োগকারী এবং সাধারণ ক্রেতা—উভয় পক্ষই বাজারে সক্রিয় হয়েছেন।

রোববার (২৯ মার্চ) আমিরাতের বাজারে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ ৫৪১.২৫ দিরহামে বিক্রি হয়েছে। অন্যদিকে, গয়নার জন্য জনপ্রিয় ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫০১.২৫ দিরহাম। দেশটির একটি বড় জুয়েলারি প্রতিষ্ঠান ‘বাফলে জুয়েলার্স’-এর ব্যবস্থাপনা পরিচালক চিরাগ ভোরা জানান, ২৪ ক্যারেট স্বর্ণের বার এবং কয়েনের চাহিদা হঠাৎ করেই বেড়েছে। যারা বিনিয়োগের কথা ভাবছিলেন, তারা বর্তমান দামকে বাজারে প্রবেশের সেরা সুযোগ হিসেবে দেখছেন। তিনি আরও উল্লেখ করেন যে, শুধু অভিজ্ঞ বিনিয়োগকারী নয়, তরুণ ও নতুন ক্রেতারাও বর্তমানে বাজারে আগ্রহী হচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, সংযুক্ত আরব আমিরাতে বেড়েছে চাহিদা

আপডেট সময় : ০৮:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬