ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় আমিরাত চায় নিরাপত্তা ও ক্ষতিপূরণ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ জানিয়েছেন, ইরানের সঙ্গে যেকোনো রাজনৈতিক সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে ভবিষ্যৎ হামলা ঠেকাতে কঠোর নিরাপত্তা নিশ্চয়তা এবং ‘হামলা না করার’ নীতি নিশ্চিত করা অত্যাবশ্যক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই বিষয়টি উল্লেখ করেন।

গারগাশ আরও বলেন, উপসাগরীয় দেশগুলোর বেসামরিক অবকাঠামো এবং জনগণের ওপর হামলার জন্য তেহরানকে ক্ষতিপূরণও দিতে হবে। তিনি ইরানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, যুদ্ধের আগে প্রতিবেশী দেশগুলোর কাছে নিজেদের উদ্দেশ্য সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল তেহরান। তার দাবি, আঞ্চলিক উত্তেজনা এড়ানোর চেষ্টা সত্ত্বেও ইরান ‘পূর্বপরিকল্পিত আগ্রাসন’ চালিয়েছে। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার প্রধান হুমকি মোকাবিলায় এখন বাধ্যতামূলক নিরাপত্তা নিশ্চয়তা ও ক্ষতিপূরণ অত্যাবশ্যক বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার: সংসদে বাজেট আলোচনা

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় আমিরাত চায় নিরাপত্তা ও ক্ষতিপূরণ

আপডেট সময় : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬