ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর ফলে ইসরাইলের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং হাইফা উপসাগর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আলজাজিরা এই খবর জানিয়েছে।
ইসরাইলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইরানের হামলার পাশাপাশি হিজবুল্লাহর রকেট হামলা উত্তর ইসরাইল ও গালিলি অঞ্চলে আঘাত হেনেছে। এই পরিস্থিতিতে ১০০টিরও বেশি শহরে জরুরি সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
ইসরাইলি সেনাবাহিনীও জানিয়েছে যে, ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঢেউ সনাক্ত করার পর তেল আবিব, জেরুজালেম ও আশদোদসহ বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
এদিকে, ইরান ও হিজবুল্লাহ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সেগুলোর ধ্বংসাবশেষ হাইফা এলাকায় পড়ে বলে জানা গেছে। ইসরাইলি রেডিও পরিবেশিত খবরে বলা হয়েছে, এসব ধ্বংসাবশেষের কারণে হাইফা উপসাগর এলাকায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
রিপোর্টারের নাম 

























