ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

অবৈধ জ্বালানি মজুত, শ্রীমঙ্গলে দুটি প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুত করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকনের নেতৃত্বে পরিচালিত অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও অংশ নেন। অভিযানে একটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অকটেন ও পেট্রোল মজুত করার জন্য ৫০ হাজার টাকা এবং অপর একটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে এলপিজি গ্যাস মজুত করার জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন জানিয়েছেন, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রান্সজেন্ডার বিয়েতে জড়িতদের কঠোর শাস্তির দাবি নেজামে ইসলাম পার্টির

অবৈধ জ্বালানি মজুত, শ্রীমঙ্গলে দুটি প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:২১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬