ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ১০ বছর আগে সৎ মাকে হত্যারও অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: মাদকাসক্ত এক ছেলের হাতে নিজ মা খুন হয়েছেন। ঘটনার পরপরই ঘাতক ছেলে পালিয়ে গেলেও এলাকাবাসীর অভিযোগ, প্রায় ১০ বছর আগে একইভাবে রাহিম শেখ নামের ওই ছেলে তার সৎ মাকেও হত্যা করেছিল। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার আব্দুর রহমান মোল্লার ডাঙ্গী গ্রামে।

নিহত শামেলা আক্তার (৬০) ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী। স্থানীয়দের অভিযোগ, তার ছেলে রাহিম শেখ (৩২) নেশার টাকার জন্য ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় শামেলা আক্তারকে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এলাকাবাসীর দাবি, প্রায় ১০ বছর আগে রাহিম শেখ তার সৎ মাকেও একই কায়দায় নেশার টাকার জন্য হত্যা করেছিল। সে প্রায় ৫-৬ বছর আগে জামিনে মুক্তি পেয়েছিল। স্থানীয়রা জানান, রাহিম শেখ কিছুটা উগ্র প্রকৃতির এবং মাদকাসক্ত। প্রায়ই সে মা সহ পরিবারের সদস্যদের মারধর করতো।

স্থানীয় বাসিন্দা সুমন শেখ জানান, ‘রাহিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে জড়াতো। আজ নেশার টাকা না দিতে পারাতেই সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শুকান্ত দত্ত জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই নারীকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ এখনো জানা যায়নি। তবে পরিবারের দাবি রাহিম শেখ নেশাগ্রস্ত ছিল।’ তিনি আরও জানান, ঘাতকের ঘরে সিগারেটের প্যাকেট, ফয়েল পেপার, মোমবাতি সহ মাদকদ্রব্য সেবনের আলামত পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘাতক রাহিমকে ধরতে অভিযান চালাচ্ছে। লাশের ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শের দ্বারপ্রান্তে হ্যাজলউড

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ১০ বছর আগে সৎ মাকে হত্যারও অভিযোগ

আপডেট সময় : ০৯:২২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬