ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

উজিরপুরে শিক্ষার্থীদের সচেতন করতে পুলিশের মতবিনিময় সভা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুরে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর এলাকার ঐতিহ্যবাহী সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।

সভায় ওসি রকিবুল ইসলাম বলেন, বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশে পুলিশ জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করছে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, কোনো শিক্ষার্থী ইভটিজিং বা অন্য কোনো সামাজিক অপরাধের শিকার হলে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানাতে হবে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি স্থানীয় বাসিন্দাদেরও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি সরদার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম ও প্রধান শিক্ষক রোজী ফেরদৌসীসহ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা। বক্তারা শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের আসক্তি ত্যাগ করে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার তাগিদ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীতের সমমর্যাদা: বিতর্কিত বিল লোকসভায় পাস

উজিরপুরে শিক্ষার্থীদের সচেতন করতে পুলিশের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৮:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬