ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখম, জমি নিয়ে বিরোধের জেরে হামলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকে রাসেল বিশ্বাস (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র মতে, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সঙ্গে তার আপন ভাই পান্না বিশ্বাসের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেই সময় রাসেল বিশ্বাস প্রতিপক্ষের হামলায় আহত হন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিপক্ষের হামলার ভয়ে রাতে রাসেলকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি। পরে শুক্রবার সকালে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের নেতৃত্বে গ্রামবাসীর সিদ্ধান্ত এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পারভেজ বিশ্বাসের তত্ত্বাবধানে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পান্না বিশ্বাসের পক্ষের বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস, শাওন বিশ্বাস এবং হাফিজুর বিশ্বাসসহ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও ধারালো দা নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে রাসেলের ওপর অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী পারভেজ বিশ্বাস জানান, মানিক বিশ্বাস রাসেলকে ধরে রাখে এবং শাওন, হাফিজুল ও অনিকসহ অন্যরা তার সামনেই লোহার দা দিয়ে কুপিয়ে তাকে আহত করে।

রাসেলের ভাই রবিউল বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাতে তার ভাইকে মারধর করা হয়েছিল। আজ হাসপাতালে ভর্তি করার পরও হামলাকারীরা রেহাই দেয়নি, কুড়াল-দা নিয়ে এসে সবার সামনে কুপিয়ে গেছে। তিনি ভাইয়ের জীবন নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃদুল দাস জানান, সকালে চিকিৎসা নিতে আসা এক রোগীর ওপর হাসপাতালে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার পর অভিযুক্ত পান্না বিশ্বাস ও তার সহযোগীরা পলাতক রয়েছে বলে জানা গেছে। তাদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি এবং মোবাইল ফোনও বন্ধ রয়েছে। কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এই বিষয়ে তদন্ত করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, ৭ জন আটক

গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখম, জমি নিয়ে বিরোধের জেরে হামলা

আপডেট সময় : ০৫:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬