ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

যশোরের চৌগাছায় গিয়াস উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে উপজেলার বাদেখানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন ওই গ্রামের ফকির আহম্মদের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

স্বজনরা জানান, গিয়াস উদ্দিনের মানসিক অবস্থা কয়েকদিন ধরে বেশ অবনতি হয়েছিল এবং তিনি পরিবারের সদস্যদের ওপর প্রায়ই চড়াও হতেন। শুক্রবার সকালে তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে শোয়ার ঘরের দরজা ভেঙে ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নিহতের মরদেহ বর্তমানে তার বাড়িতেই রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রান্সজেন্ডার বিয়েতে জড়িতদের কঠোর শাস্তির দাবি নেজামে ইসলাম পার্টির

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

আপডেট সময় : ১২:৫৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬