খুলনার দীঘলিয়া উপজেলায় এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় নিজেদের গুলিতেই এক ছিনতাইকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দেয়াড়া স্টিমার ঘাট এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত ছিনতাইকারীর নাম সাগর এবং এই ঘটনায় আহত হয়েছেন স্থানীয় মুদি ব্যবসায়ী তৌহিদুল ইসলাম। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী তৌহিদুল তার দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে পপুলার জুট এক্সচেঞ্জ এলাকায় চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। সাহসিকতার সাথে তৌহিদুল এক ছিনতাইকারীকে জাপটে ধরলে অন্য এক সহযোগী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই সঙ্গী সাগরের গায়ে লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িত বাকি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 
























