ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের পর্যালোচনা, তবে আলোচনার সম্ভাবনা নাকচ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, প্রায় চার সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধ করতে ইরান এখন একটি চুক্তির জন্য মরিয়া। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, তাদের দেশ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পর্যালোচনা করছে, কিন্তু সংঘাত নিরসনে কোনো আলোচনায় বসার ইচ্ছা তাদের নেই।

ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে উভয় পক্ষেরই অর্থনৈতিক ও মানবিক সংকট ঘনীভূত হচ্ছে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় বিভিন্ন দেশ ও কোম্পানি পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। এমন একটি সময়ে দুই পক্ষ থেকে এই ধরনের পরস্পরবিরোধী বক্তব্য এসেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি সংলাপ বা আলোচনা হয়নি। তবে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিভিন্ন বার্তা আদান-প্রদান হয়েছে।

গতকাল বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে আমাদের কাছে আসা বার্তার উত্তর দেওয়া বা নিজেদের অবস্থান জানানোকে কোনোভাবেই সংলাপ বা আলোচনা বলা যায় না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ইশতেহারে শরীয়া বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের পর্যালোচনা, তবে আলোচনার সম্ভাবনা নাকচ

আপডেট সময় : ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬