ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইরানের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে নতুন দাবি যুক্তরাষ্ট্রের, লক্ষ্য অর্জনে এগিয়ে থাকার বার্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকমের কমান্ডার ব্রাড কুপার বুধবার এক ভিডিও বার্তায় ইরানের সামরিক ক্ষয়ক্ষতির একটি চিত্র তুলে ধরেছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কমান্ডার ব্রাড কুপারের দাবি অনুযায়ী, যুদ্ধের তিন সপ্তাহের বেশি সময়ে যুক্তরাষ্ট্র ইরানের ১০ হাজারের বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই সময়ে ইরানের আকাশে ১০ হাজারবারের বেশি মার্কিন সামরিক উড়োজাহাজ উড্ডয়ন করেছে, যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। তিনি আরও দাবি করেন যে, ইরানের নৌবাহিনীর ৯২ শতাংশ বড় জাহাজ ধ্বংস করা হয়েছে এবং তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার হার ৯০ শতাংশের বেশি কমে গেছে। একই সঙ্গে, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌযান তৈরির কারখানা এবং শিপইয়ার্ডের দুই-তৃতীয়াংশের বেশি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ব্রাড কুপার আরও বলেন যে, ইরান সীমান্তে দেশটির শক্তি প্রদর্শনের ক্ষমতা অর্থবহ উপায়ে হ্রাস করার মতো যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যগুলো অর্জনের পথে দেশটি স্পষ্ট অগ্রগতি লাভ করছে এবং কিছু ক্ষেত্রে পরিকল্পনার চেয়েও এগিয়ে রয়েছে।

তবে, যুক্তরাষ্ট্রের এই দাবির বিপরীতে, ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে ইরান এখনও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলোতেও হামলা অব্যাহত রয়েছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটছে, অবকাঠামোগত ক্ষতি হচ্ছে এবং বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানির ‘জ্বালা’: সংকট ও লুণ্ঠনমূলক কাঠামোর প্রভাব

ইরানের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে নতুন দাবি যুক্তরাষ্ট্রের, লক্ষ্য অর্জনে এগিয়ে থাকার বার্তা

আপডেট সময় : ০৩:৫৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬