মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৯০ জন সেনা আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ সেন্টকমের বরাতে এই তথ্য প্রকাশ করেছে।
সেন্টকমের একজন মুখপাত্র সিবিএসকে জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে মোট ২৯০ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এদের মধ্যে ২৫৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে আবার দায়িত্ব ফিরেছেন। তবে, ১০ জন সেনার অবস্থা এখনও গুরুতর বলে জানা গেছে। আহত বাকি ২৫ জন সেনার বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘এপিক ফিউরি’ নামে একটি অভিযান শুরু করে। একই দিনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ‘লায়ন রোর’ নামে ইরানে অভিযান পরিচালনা করে। এর প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায়, যার ফলে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ে। প্রায় চার সপ্তাহ ধরে চলা এই সংঘাতে মার্কিন বাহিনী তাদের ১৩ জন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এছাড়াও, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু সামরিক উড়োজাহাজ ও যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।
রিপোর্টারের নাম 






















